বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনিজের সিনেমার গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা
spot_img
spot_img

নিজের সিনেমার গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডে কঙ্গনা রানাউতকে ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয়। সেই সঙ্গে বলা হয় ‘কুইন কঙ্গনা’। কিন্তু একটুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেছেন তিনি। তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন ভক্ত-অনুরাগীরা। কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

বর্তমানে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউড। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ: দ্য মিস্টরি কন্টিনিউজ’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিও’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকেই।

কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করে বলেন, আমার ছবিতে সোনু স্যার ‘সোনিও’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়া ম্যামকে। অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা।

এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরোনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুণগুণ করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তার চোখেমুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

উল্লেখ্য, বহু কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। এর মধ্যে ‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় তাকে। ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে কঙ্গনাকে। আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন অভিনেত্রী।

ছবিটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই। তবে আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments