মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নিবন্ধনধারী ২৫০০ জনকে  নিয়োগের নির্দেশ হাইকোর্টের
spot_img
spot_img

নিবন্ধনধারী ২৫০০ জনকে  নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ তম নিবন্ধনধারী ২৫০০ জনকে  নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ পহেলা জুন বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

রিটের পক্ষে অন্যতম আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ‘এনটিআরসি’ পরিচালনা করে।

নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হলেও এনটিআরসিএ তাদের সবাইকে নিয়োগ দেয়নি। এর মধ্যে নিয়োগ বঞ্চিত ২২০৭ জন্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া আরোও বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধন প্রাপ্ত ২৫০০ নিবন্ধিতদের নিয়োগে পৃথক ৯টি রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করলো হাইকোর্ট।

তিনি জানান, রিটকারীগণের মধ্যে রয়েছেন ওয়ালিউল্লাহ, তৌহিদুর রহমান, বুলবুল আহমেদ, মোখলেছুর রহমান, মো. আনিছুর রহমান, মোছা. ইসরাত শারমিন, প্রদিপ কুমার পাহলান, রহিমা খাতুন, আব্দুল জলিল এবং মোছা. শামীমা খাতুনসহ মোট ২৫০০ জন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট এম মনিরুজ্জামান আসাদ, এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও এডভোকেট ফারুক হোসেন।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments