শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াবো: স্বরাষ্ট্র উপদেষ্টা
spot_img
spot_img

নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ কাঠগড়ায় দাঁড়াবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে। কেউ ভোটকেন্দ্রে হামলা করলে নির্বাচন সুষ্ঠু কীভাবে করবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, পুলিশ ভয় পাচ্ছে না। মানুষ এগিয়ে আসছে না। এজন্য আমরা পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ভোটকেন্দ্রে) রাখছি।

তিনি বলেন, এছাড়া মোবাইল ফোর্সগুলোর মোবিলিটি বেড়ে গেছে। আগে যে জায়গায় পৌঁছতে পারতো না, এখন সেই জায়গায় পৌঁছাতে পারবে। এছাড়া বডি ক্যামেরা আমরা কিনে দিচ্ছি। এতে কোন কেন্দ্রে কী ঘটনা ঘটছে সেটা জেলা থেকে দেখা যাবে? সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো অরাজকতার আশঙ্কা করছেন কি না- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোনো অরাজকতা হবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল নয়। এটার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছেন- এটা একটা বড় বিষয়। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন, এরপর হলাম আমরা। সবচেয়ে বড় বিষয় হলো জনগণ কীভাবে নিচ্ছে এটাকে। কারণ জনগণকে তো ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটটা তো তার।

নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়টা কিন্তু আপনার ওপর আসবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দায়টা আসবে না। নির্বাচনটা ভালো হলে মানুষ আমার প্রশংসা করবে। কিন্তু, আমাকে কেন দায়ী করবে। আমি এমন একটা নির্বাচন করতে চাচ্ছি, যাতে আপনারা প্রশংসা করেন। দেখা হলে যাতে বলেন, ভাই কেমন আছেন। আপনারা মুখ ঘুরিয়ে না নেন, এটাই আমি চাচ্ছি। নির্বাচন সুষ্ঠ না হলে আপনাদেরসহ (সাংবাদিক) একসঙ্গে কাঠগড়ায় দাঁড়াবো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments