বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নির্বাচন সুষ্ঠু হয়েছে: ভোট পড়েছে ১২ থেকে ১৪ শতাংশ
spot_img
spot_img

নির্বাচন সুষ্ঠু হয়েছে: ভোট পড়েছে ১২ থেকে ১৪ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন। সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মো. আলমগীর বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। একটি কেন্দ্রে কিছু একটা ঘটেছে, তার মানে নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। একজন স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে পুলিশকে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছি।

নির্বাচন কমিশন রাজনৈতিক দলের অঙ্গ প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, রাজনৈতিক দলের এমন অভিযোগের বিষয়ে ইসি মো. আলমগীর বলেন, গণতান্ত্রিক দেশে এমন কথা বলার অধিকার সবার আছে। আমরা অঙ্গ প্রতিষ্ঠান হয়ে গেছি কি না তা নির্ধারণ করবে জনগণ।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম ও আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাতসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments