বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নিষিদ্ধ থাকছে থার্টি ফার্স্টে ফানুস-আতশবাজি
spot_img
spot_img

নিষিদ্ধ থাকছে থার্টি ফার্স্টে ফানুস-আতশবাজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি ক্যালেন্ডারের শেষদিন উপলক্ষে যথাযথ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। সে ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও এ দুই উৎসব ঘিরে পটকা, আতশবাজি ফাটানো ও ফানুস ওড়ানো যাবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলম। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুই উৎসবের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয়। এতে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলম বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, কৌশলগত স্থানে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, ক্রাইম সিন ভ্যান, কুইক রেসপন্স টিম এবং সোয়াট টিম মোতায়েন থাকবে।

উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য জোরদার করা হবে সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং।

এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্তও হয়েছে। গির্জাগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদেরকে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো, জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments