রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তানিয়মিত ঘুমের ওষুধ খেলে যা হয়
spot_img
spot_img

নিয়মিত ঘুমের ওষুধ খেলে যা হয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ে কমবেশি সব বয়সীদেরই ঘুমের সমস্যা দেখা যায়। আর এ সমস্যা থেকে মুক্তি পেতেই অনেকে সমাধান হিসেবে ঘুমের ওষুধ বেছে নেন। চিকিৎসকদের ভাষ্যমতে, ঘুমের জন্য ওষুধের ওপর নির্ভারতা শরীরে বিপদ ডেকে আনে। নিয়মিত ঘুমের ওষুধ খেলে শরীরে কী ধরনের ক্ষতি হতে পারে তা আমাদের অনেকেরই অজানা। তাই এ ব্যাপারে শতর্ক হওয়া দরকার।

নিয়ম ছাড়া ঘুমের ওষুধ খেলে, তা কর্টিসল হরমোন ক্ষরণে সহায়তা করার পাশাপাশি মেজাজ খিটখিটে হওয়াসহ অনেক সমস্যার কারণ হতে পারে। এ ছাড়াও ঘুমের ওষুধের ওপর নির্ভর হয়ে পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায়।

নিয়মিত ঘুমের ওষুধ সেবনে মানসিক অবসাদ তৈরি হয়। শরীরে প্রয়োজনের বেশি কর্টিসল (হরমোন) ক্ষরিত (ক্ষরণ) হয়। যা মানসিক অবসাদের জন্য দায়ী।

নিয়মিত ঘুমের ওষুধ সেবনে তা আসক্তিতে পরিণত হয়। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই ঘুমের ওষুধ সেবন করা যাবে না।

দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন করলে তা শরীরের সঙ্গে মেজাজ খিটখিটে করতে সাহায্য করে। যা শরীরের জন্য ক্ষতিকারক।

নিয়মিত ঘুমের ওষুধ সেবনের ফলে একসময় খাবারের অনীহা তৈরি হয়। এর ফলে শরীর দুর্বল হয়ে যায়।

এছাড়া ঘুমের ওষুধ দীর্ঘদিন সেবনের কারণে খাবার হজম হতে সমস্যা হয়।

অনেকেই আছেন যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন করেন। যা একটা সময়ে অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন ওষুধ ছাড়া একদমই ঘুম আসতে চায় না। এ সমস্যায় কারও যদি সাত থেকে দশ দিন সঠিকভাবে ঘুম না হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments