শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যনীলক্ষেতের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বই
spot_img
spot_img

নীলক্ষেতের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানী ঢাকার নীলক্ষেতের বইয়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার রাতে। ঘণ্টাখানেকের মাথায় আগুন নেভানো হলেও পুড়ে গেছে ৩০ থেকে ৩৫টি দোকান। যেসব দোকান পুড়েনি, সেগুলোর মালিকদেরও মাথায় হাত। কারণ মার্কেটের আগুন নেভাতে যে পানি ছিটানো হয়েছে, তাতে আগুন থেকে বেঁচে যাওয়া বইগুলোও শেষ হয়ে গেছে।

আগুন লাগার পর কোনো কোনো দোকানি জীবনের ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো করে বইগুলো মার্কেটের দোকান থেকে বের করে পাশের ফুটপাতে রেখেছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা গেছে, সেই বইগুলোও পানি আর কাদায় একাকার অবস্থা। বিক্রি তো অনেক দূরের কথা, সেগুলো কোনোভাবেই আর পড়ার উপযোগী নেই। ৩০-৩৫ দোকান মিলিয়ে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার নির্ধারণ করার চেষ্টা করছে সংশ্লিষ্টরা। দোকানিরা বলছেন, গড়ে প্রত্যেকটি দোকানে অন্তত ৩০ লাখ টাকা পুঁজির বই ছিল। কোনো কোনো দোকানে বই ছিল কোটি টাকার ওপরে। ব্যবসার সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সূত্রপাত হয় দোতলা থেকে। তাই ক্ষয়ক্ষতিও দোতলাতেই বেশি হয়েছে।

সরকার বই বিতানের মালিক নাসির উদ্দীন জানান, তার দোকানে কোটি টাকার বই মজুদ করা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি নিঃস্ব। কী নিয়ে বাঁচবেন, তা জানেন না। আলম বুকসের মালিক বিল্লাল হোসেন বলেন, তাদের দুটি দোকানের সব বই পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার মতো বই ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে তাদের।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments