রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদনেতিবাচক পুঁজিবাজার: পুঁজি নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

নেতিবাচক পুঁজিবাজার: পুঁজি নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩ মার্চ, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৪.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২.৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭ লাখ ২৪ হাজার ২৬৯ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৫৯৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ২৩৬.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৬৬.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৯০৩.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৪ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৬.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৫৯ লাখ ১৩ হাজার ২৫৯ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪০ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৪.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৮৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments