শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনেপালে অন্তর্বর্তী সরকারের ৩ মন্ত্রী নিয়োগ
spot_img
spot_img

নেপালে অন্তর্বর্তী সরকারের ৩ মন্ত্রী নিয়োগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনজন নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন। এরা হলেন কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল এবং ওম প্রকাশ আরইয়াল।

কুলমান ঘিসিং পেয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের, রামেশ্বর খানাল পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের, আর ওম প্রকাশ আরইয়াল পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নেপালের সাবেক প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এই মন্ত্রীদের নিয়োগ দেন।

গত সপ্তাহে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম (জেন জি)-এর নজিরবিহীন অভ্যুত্থানে পতন ঘটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের। এতে ৭২ জন নিহত এবং আহত হন আরও কয়েক শ’ মানুষ।

সরকার পতনের পর গত ১২ সেপ্টেম্বর সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সুশীলা কার্কি পরে দুর্নীতির বিরুদ্ধে সরব আন্দোলনে সক্রিয় হন এবং জনপ্রিয়তা অর্জন করেন। অভ্যুত্থানের পর আন্দোলনকারীরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেন।

সুশীলা কার্কি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের তত্ত্বাবধানে থাকবে অন্তর্বর্তী সরকার।

রোববার মন্ত্রীদের নিয়োগ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারপ্রধানের পদটি আমি নিজে বেছে নিইনি। আন্দোলনকারীরা মনে করেছেন যে সুশীলা কার্কির ওপর দায়িত্ব অর্পণ করা উচিত— তাই আমি এখানে।”

তিনি আরও বলেন, “আমরা মাত্র ৬ মাসের জন্য আছি এবং এই সময়সীমার মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবো।”

ডেইলি শেয়ারবাজার টিকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments