শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনোবেল পুরস্কার ঘোষণা শুরু ৬ অক্টোবর
spot_img
spot_img

নোবেল পুরস্কার ঘোষণা শুরু ৬ অক্টোবর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা মাধ্যমে আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা।

এই বছরের নোবেল পুরস্কারের ঘোষণা ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। পুরস্কার ঘোষণার সবকিছু ‘নোবেল প্রাইজ’ ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

নোবেল প্রাইজ ডটওআরজি জানায়, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। এরপর ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৬ অক্টোবর, সোমবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৩০ মিনিটে জানা যাবে এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৮ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে। ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।

এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।
নোবেল পুরস্কার দেওয়ার প্রবর্তন করেছিলেন সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেল। তিনি তার উইলে (ইচ্ছাপত্র) উল্লেখ করেছিলেন, তার সম্পত্তি মানবকল্যাণে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রদানের কাজে ব্যয় করা হবে। নোবেল ১৮৯৫ সালে মারা যান। তবে তার উইল নিয়ে আইনি লড়াইয়ের পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments