ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০২০ -মার্চ’২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.২৩ টাকা।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০৩ টাকা।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২.৭৯ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর




























Recent Comments