বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিওতে জমা
spot_img
spot_img

ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিওতে জমা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য রাইট ইস্যুর পক্রিয়া সম্পন্ন করা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের রাইটের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ রোববার ২৮ ফেব্রুয়ারি কোম্পানিটির রাইট শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ২৪ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনাল পলিমারের রাইট ইস্যুর জন্য আবেদন গ্রহণ চলে।

সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজকে।

এতে বলা হয়, সভায় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ টাকা মূল্যের ৩কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি প্রতিটি সাধারণ শেয়ার ১৫ টাকা মূল্যে রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৫৪কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকার মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। উক্ত আবেদনও অনুমোদন করেছে কমিশন সভায়।

ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরি মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পূণ:মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments