সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ
spot_img
spot_img

ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি আর নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে।

গত বছরের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন আদিল চৌধুরী। তার আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তৌহিদুল আলম খান। তিনিও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, তিনি এমন সময়ে পদত্যাগ করলেন, যখন ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপের মধ্যে রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঢাকার পান্থপথে নির্মীয়মান টুইন টাওয়ার ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে।

ব্যাংকটির আর্থিক অবস্থার বিষয়ে জানা যায়, ২০২২ সাল থেকে ন্যাশনাল ব্যাংক ধারাবাহিকভাবে লোকসান গুনছে। উচ্চ খেলাপি ঋণ ও বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে তাদের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারায়।

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ এবং আর্মানা গ্রুপের পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments