ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments