ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১.১২ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.১৩ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট,২০২২ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments