ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে ২ টাকা ২৫ পয়সা আয় ছিল।
উল্লেখ, আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ আগস্ট, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments