মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনের ধারায় শেয়ারবাজার: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকোরীরা
spot_img
spot_img

পতনের ধারায় শেয়ারবাজার: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকোরীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১২ নভেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭.৭২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির , কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯৭৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৭১.৮৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২৭.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৬টির , কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয় ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫২৫টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৯ কোটি ৪১ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫২.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৫৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৩৯৮ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments