সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনের বাজারে পুঁজিহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতনের বাজারে পুঁজিহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩১.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৩.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৭.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৭.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১ লাখ ৮৮ হাজার ৩৮৫ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৬৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৫১.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৩.৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৭৪.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৩ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয় ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৬১৪ টি শেয়ার ১ লাখ ৮ হাজার ৮৫৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৭৪ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৪ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৫২.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ০১৯.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৯৪০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments