
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৪ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫১ শতাংশ বা ২৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪২.৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৭.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ২৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ২৮১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ ৭২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪৭.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৬.৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৭৭.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১১ টির, কমেছে ২৩২ টির এবং অপরিবর্তিত রয় ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ৪৪৭ টি শেয়ার ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮৬ কোটি ৭৪ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৪ শতাংশ বা ৯৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৭২৬.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ২৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments