শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপতনে সপ্তাহ শুরু: আতঙ্ক বাড়ছে বিনিয়োগকারীদের
spot_img
spot_img

পতনে সপ্তাহ শুরু: আতঙ্ক বাড়ছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ মার্চ, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৪.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৪.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮০.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ২৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫৭৩ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮৫০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২০৩.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬০.৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৮৯.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৩৯ টির, কমেছিল ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩৩৬ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৯.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৩৩০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments