ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১০ ডিসেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১৬.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১.২৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১২.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির , কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৪ লাখ ৭৯ হাজার ৮৪২টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ২৯১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৫২.৫৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬০.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৫.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৮টির , কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয় ১৬০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৭০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ১৩৪টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ১০১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৫০ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৭.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ৫৭২ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.
































Recent Comments