সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে সপ্তাহ শুরু: হতাশ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতনে সপ্তাহ শুরু: হতাশ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪২.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৬.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪২.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ১৫৮ টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৫৫৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭২৬.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৫.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৮ টির, কমেছিল ১৮১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৭৪৫ টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৯৭৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৩৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৪ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২১.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১১৮.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৮২ হাজার ২৫৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments