মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতনে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১০.৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭১ লাখ ০৬হাজার ৪৯৪টি শেয়ার ৬৯ হাজার ৩২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ০১ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৬.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭৬ লাখ ৩৪হাজার ৪০৫টি শেয়ার ৮৯ হাজার ১৩৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯১ কোটি ১১ লাখ ০৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৬.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৯৮.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ০৮ হাজার ৬৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ১৩৯ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৭ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৪৭৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments