শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন অব্যাহত: দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতন অব্যাহত: দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২০ নভেম্বর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৬.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬.৫৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১.০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির , কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২৫ লাখ ১৯ হাজার ১২৩টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৪৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪০.৯৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৩.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১০.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৩টির , কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয় ১৬১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫০৬টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৭৬.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ২৭ লাখ ২৯ হাজার ৭৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ১৬৩ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments