বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন থেকে বের হচ্ছে পুঁজিবাজার
spot_img

পতন থেকে বের হচ্ছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ২৬ অক্টোবর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর।  দৈনিক লেনদেন বাড়লেও তা আশানুরূপ ছিল না। দিন শেষে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৪.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৯.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ১৯৩টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪১ কোটি ৮০ লাখ ৩৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩২৮.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯০.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৪৩.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৬ টির, কমে ২১টির এবং অপরিবর্তিত রয় ২৪৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৮২৮টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ৪৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬২৩ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments