মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতন দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১.৪৮ শতাংশ বা ৮১.৭১ পয়েন্ট কমেছে অবস্থান করছে ৫ হাজার ৪৩৪.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৭.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৭.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৩.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৫৩১টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ১৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৬.৫৬ পয়েন্ট কমেছে অবস্থান করছে ৫ হাজার ৫১৬.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১.৬৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১১.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ২২৫টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ২৬১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৯৮ কোটি ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩৬ শতাংশ বা ২১৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৫০.১২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৩৬ শতাংশ বা ১৩১.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৫.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ ২০ হাজার ৪২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments