বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপদত্যাগ করেছেন সাফের সাধারণ সম্পাদক
spot_img
spot_img

পদত্যাগ করেছেন সাফের সাধারণ সম্পাদক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই বছরের শুরুতে নতুন করে চুক্তি নবায়ন হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যে চাকরি ছাড়তে হলো সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে! দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা থেকে গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই সংগঠক। ১ এপ্রিল থেকে আর সাফের সঙ্গে নেই হেলাল। বাফুফে ও সাফ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, সাফে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। চিঠিতে আমি ব্যক্তিগত কারণেই কথাই লিখেছি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না।

২০১৫ থেকে সাফের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন হেলাল। চলতি বছরের শুরুতে নতুন চুক্তি করেছিলেন এই অভিজ্ঞ সংগঠক। গত ২৮ ফেব্রুয়ারি হেলাল পদত্যাগ করলেও বিষয়টি প্রকাশ্যে আসে রোববার।

সাফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, হেলাল সাহেব পদত্যাগ করছেন। কেন পদত্যাগ করেছেন তা উনি ভালো বলতে পারবেন। উনাকে জিজ্ঞেস করলে ভালো হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments