বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপদ্মা অয়েল’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
spot_img

পদ্মা অয়েল’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুব পাভা, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মোঃ রহিম উদ্দিন তুষার শাহীন, ব্রুহতুদ্দিন আখতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান, সিএফও ফারুক আলী, এসিএস ও কোম্পানি সচিব আহসান আলী রশিদ এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোম্পানির শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদনের ওপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গৃহীত নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments