শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপদ্মা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

পদ্মা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা, যা আগের বছর ২৭ টাকা ৭৯ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৮ টাকা ৪১ পয়সা।

আগামী ২৬ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments