ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১২৫তম সভা বুধবার ৩০এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পদ্মা ব্যাংকের পর্ষদ সভায় অন্যান্য
পরিচালকবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, তামিম মারজান হুদা, শাহনুল হাসান খান, স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান, ব্যারিস্টার-এট-‘ল এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।
সভা পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments