বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পদ্মা সেতুর টোলে শতকোটি টাকা আদায়
spot_img
spot_img

পদ্মা সেতুর টোলে শতকোটি টাকা আদায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা সেতু খুলে দেয়ার ৪২ দিনে দুই প্রান্তের টোল প্লাজা (মাওয়া ও জাজিরা) দিয়ে প্রায় আট লাখ যানবাহন পারাপার হয়েছে। আর এই সময়ে ১০০ কোটির বেশি টাকা টোল আদায় হয়েছে। আজ রোববার, ০৭ আগস্ট পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪২ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, শুক্রবার ০৫ আগস্ট পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিল ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিল ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি।

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

উল্লেখ্য, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments