
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসকে আমন্ত্রণ করা হয়েছে। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও মুখপাত্র লামিয়া মোর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লামিয়া মোর্শেদ জানান, নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের নামে সেতু বিভাগের পাঠানো আমন্ত্রণপত্র তারা পেয়েছেন। স্যারের কাছে পৌঁছানো হয়েছে।
উল্লেখ্য, ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন কি না জানতে চাইলে লামিয়া বলেন, উনি দেশেই আছেন, যাবেন কি না সেটা আমাদেরকে এখনো বলেননি। তবে আমন্ত্রণ তিনি রিসিভ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments