ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৬ কোটি ৫২ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ১ হাজার ৫৬০ কোটি ১৮ লাখ টাকা ছিল।
অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments