বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে কাল
spot_img
spot_img

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে কাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হিজরি ১৪৪৪ সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, তা  আগামীকাল সোমবার জানা যাবে। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে কাল সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে

ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবারের সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ রোববার পবিত্র সফর মাসের ২৮ তারিখ। সফর মাসের পরই পবিত্র রবিউল আউয়াল মাস।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments