ডেইলি শেয়ারবাজার ডেস্ক : আজ বুধবার, ১৫ জুন গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার সময় পরিবেশ রক্ষায় দেশবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান। শহরে যারা থাকেন তারা ব্যালকনিতে ছোট একটা গাছও লাগাতে পারেন। সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচিও পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments