রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপর্তুগালে প্রশিক্ষণে যাচ্ছে কাকলী
spot_img

পর্তুগালে প্রশিক্ষণে যাচ্ছে কাকলী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন তার দুচোখে। ফুটবল হচ্ছে তার একমাত্র ধ্যান-জ্ঞান। ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা দলের হয়ে অংশগ্রহণ করেন অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত খেলোয়াড় কাকলী।

ফুটবলে দক্ষতা ও কলাকৌশলে জয় করেছেন কোচদের। পরিশ্রমের ফসল হিসেবে এবার উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়ে দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগালে।  দোরু নদীর মোহনায় অবস্থিত পর্তুগালে এ প্রথম ঠাকুরগাঁও থেকে প্রশিক্ষণে যাচ্ছেন কাকলী। আর রংপুরের পালিচড়া গ্রামের নাসরিন, মৌরাশি, রেখা আক্তার ও শাম্মি আক্তার, খাগড়াছড়ির সেনারি চাকমা, চুয়াডাঙ্গার বিদিশা, ময়মনসিংহের স্বপ্না, তানিশা ও শিখাসহ ১১ ফুটবলকন্যা যাচ্ছেন পর্তুগালে।

স্থানীয় ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ জন ছেলে ব্রাজিলে এবং ১১ জন মেয়ে পর্তুগালে ফুটবল প্রশিক্ষণে যাচ্ছেন। সেরা এগারোর মধ্যে কাকলীও নির্বাচিত হয়েছেন।

কাকলী নবম শ্রেণির শিক্ষার্থী। অতিদরিদ্র ঘরে তার জন্ম।রানীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থী কাকলী। স্কুলপর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল প্রতিযোগিতা থেকে কাকলীর খেলাটা শুরু। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৌর শহরের আবুল কাশেম ও বানেসা বেগমের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি একজন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!