ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ০১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১০ টাকা ১১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩২ টাকা ৩১ পয়সা।
আগামী ৮ মার্চ, ২০২৫ তারিখ শনিবার সকাল ১০ টাকায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments