বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপাকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প
spot_img
spot_img

পাকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে নিহত ৯ জন আহত ১৬০ জন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) রাতে অনুভূত হয় এই ভূকম্পন। উৎপত্তিস্থল ছিলো আফগানিস্তানের দক্ষিণ-দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জুর্মে। যা পাকিস্তান সীমান্ত লাগোয়া।

এদিকে পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৬.৮। পরে হিন্দুকুশ অঞ্চলে তিন থেকে চার মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘরবাড়ির ছাদ ধসে পড়ে প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১০ বছরের একটি শিশু। ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া পাওয়া গেছে ভূমিধসের খবরও।

আহতের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। ইসলামাবাদ-লাহোর ছাড়াও ভারতের কয়েক জায়গায় আফটার শকের ধাক্কা অনুভূত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments