বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপারমাণবিক কর্মসূচি থেকে সরে হরমুজে নজর ইরানের
spot_img
spot_img

পারমাণবিক কর্মসূচি থেকে সরে হরমুজে নজর ইরানের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে হরমুজ প্রণালির দিকে জোর দিচ্ছে ইরান। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে এনবিসি নিউজ।

গণমাধ্যমটি জানিয়েছে, ওই কর্মকর্তাদের মতে ইরান এখন পারমাণবিক কর্মসূচির চেয়ে হরমুজ প্রণালিকে বেশি কার্যকর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে দেখছে। সংঘাতের আগের পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর তেহরানের এই কৌশলগত দৃষ্টিভঙ্গি আরও জোরালো হয়েছে বলে মূল্যায়নে বলা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালি দখল বা পুনরায় খুলে দেওয়ার চেষ্টা দীর্ঘমেয়াদি, ব্যয়বহুল ও প্রাণঘাতী হতে পারে। একই সঙ্গে এমন অভিযানে সাফল্যের নিশ্চয়তাও নেই।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিন ইউরোপীয় কর্মকর্তা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের দুই আরব কর্মকর্তাও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন।

তাদের মতে, সামরিক শক্তি ব্যবহার করে প্রণালী খুলতে গেলে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। এর পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে মার্কিন প্রশাসন গোয়েন্দা মূল্যায়নের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি বর্তমানে মার্কিন নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইরানে কোনো পণ্য পৌঁছাতে পারবে না।

এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা অবশ্য একই সঙ্গে বলেছেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ এবং এটি কোনো একক পক্ষের নিয়ন্ত্রণাধীন নয়। তার দাবি, প্রয়োজন হলে সাময়িক বিকল্প রুট কোনো অনুমোদন, পারমিশন, টোল বা অতিরিক্ত চার্জ ছাড়াই পরিচালনা করা হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments