ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৩।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫ পয়সা। এছাড়া গত ৩০ জুন, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments