ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর এখনন ছুটি আর উদযাপনেই মেতে আছেন লিওনেল মেসি। নেইমার ফিরলেও আগের ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারেননি এই ম্যাচে। মেসি-নেইমারহীন পিএসজিকে একা টানতেও পারেননি এমবাপ্পে। নতুন বছরের প্রথম ম্যাচেই লঁসের মাঠে গিয়ে পিএসজিকে হেরে আসতে হয়েছে ৩-১ গোলে।

বিশ্বকাপ জয়ের পর এখনও উদযাপনেই ব্যস্ত রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ছুটি শেষ করে পিএসজিতে ফিরতে বাকি এখনও কিছুদিন। এদিকে, লিগে আগের ম্যাচেই দুই হলুদ র্কাড দেখে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এই ম্যাচে এমবাপ্পের সামনে চ্যালেঞ্জ ছিলো মেসি-নেইমারহীন পিএসজিকে একাই ভেরাতে হবে জয়ের বন্দরে। তবে লঁসের বিপক্ষে এমবাপ্পেও ছিলেন নিজের ছায়া হয়েই। শেষমেশ ৩-১ গোলের পরাজয়ে শুধু নতুন বছরেই নয়, চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেলো পিএসজি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments