মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপিএসজির কোচ হচ্ছেন মরিনহো
spot_img
spot_img

পিএসজির কোচ হচ্ছেন মরিনহো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  এএস রোমার কোচ হোসে মরিনহো আগামী মৌসুমে ফ্রান্সে আসতে যাচ্ছেন! ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে তারা আলাপ-আলোচনা চলছে জোর কদমে। আগামী মৌসুমে ক্রিস্টফে গালতিয়েরের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস ইতোমধ্যে কথা চালাচালি করতে শুরু করেছেন মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে।

ক্যাম্পোস চাচ্ছেন তার পুরনো বন্ধু মরিনহোকে পিএসজির ম্যানেজার হিসেবে আনতে।তিনি মনে করছেন দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ পিএসজির জন্য যথাযথ এবং উপযুক্ত।

এবারের মৌসুমটি অপ্রত্যাশিতভাবে কাটছে পিএসজির জন্য। তারা ফ্রেঞ্চ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। লিগ ওয়ানের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকলেও এ পর্যন্ত ম্যাচ হেরেছে ৬টি!

অন্যদিকে মরিনহোর তত্ত্বাবধানে রোমা গেল মৌসুমে ইউরোপা কনফারেন্স কাপ জিতেছে। বর্তমানে তারা ইতালিয়ান সিরি’আ লিগে সপ্তম স্থানে রয়েছে। ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে চতুর্থ স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে।

রোমার সঙ্গে অবশ্য মরিনহোর চুক্তির মেয়াদ রয়েছে ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু কাতারি বোর্ড যদি মরিনহোকে চেয়ে বসেন তাহলে এই চুক্তিতে কি আসে যায়?

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments