ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২০০৪ সালের অথাৎ ১৬ বছর আগের সব পরিচালকদের নামের তালিকা চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবারের (১২ মার্চ) মধ্যে তাদের নাম, ঠিকানাসহ তালিকা দাখিল করতে হবে।

এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
পিপলস লিজিংয়ের অবসায়ক হিসেবে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যাবস্থাপক মো. আসাদুজ্জামান খানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমানকে আদালত এ নির্দেশ দেন।
পরে আইনজীবী মেজবাহুর রহমান বলেন, আদালত ওই কোম্পানির তথ্য উপাত্ত জানল। পরে আদালত ওই প্রতিষ্ঠানের ২০০৪ সালের পর থেকে যারা পরিচালক ছিলেন তাদের তালিকা চেয়েছেন। ওই তালিকা পাওয়ার পর আদালত একটা তারিখ ঠিক করবেন। সম্ভবত আদালত তাদের বক্তব্য জানার জন্য ডাকবেন।
গত ১৫ জুলাই অবসায়িত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) সাবেক ৯ পরিচালকসহ ১১ জনের ব্যাংক হিসাবে নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। তারা ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও কো-অপারেটিভ সোসাইটি হিসাব থেকে অর্থ তুলতে পারবেন না। একই সঙ্গে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। যা পরে আপিল বিভাগও বহাল রাখেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments