শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপিরোজপুরের ৪ রাজাকারের রায় বৃহস্পতিবার
spot_img
spot_img

পিরোজপুরের ৪ রাজাকারের রায় বৃহস্পতিবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ ৪ রাজাকারের রায় ২০ জুলাই ঘোষণা করা হবে। মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ তারিখ ঘোষণা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওই ৪ রাজাকার হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার। এর মধ্যে মহারাজ হাওলাদার জামিনে মুক্ত এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন।

যুদ্ধাপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে ৪টি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, নারীসহ ৪ জনকে গুলি করে জখমের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments