শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপিলু খানের সুরে এলিটা করিম
spot_img
spot_img

পিলু খানের সুরে এলিটা করিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এলিটা করিম এবার গাইলেন বরেণ্য শিল্পী ও সুরকারের পিলু খানের সুরে। গানের শিরোনাম ‘ভালোবাসি হাসির বন্যা’। এর কথা লিখেছেন আশি ও নব্বই দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক দেবাশীষ সোম।

এর আগে বেশ কিছু আয়োজনে একসঙ্গে পারফর্ম করে দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন পিলু খান ও এলিটা। স্টেজ শোর বাইরে এই প্রথম তারা যুক্ত হয়েছেন স্টুডিও আয়োজনে; যার প্রথম রেকর্ড করা গান ‘ভালোবাসি হাসির বন্যা’।

এ নিয়ে নন্দিত কণ্ঠশিল্পী এলিটা করিম বলেন, ‘যাদের গান শুনে মুগ্ধতা নিয়ে বেড়ে ওঠা, গানের ভুবনে পথচলার প্রেরণা পাওয়া– সেইসব শিল্পী, গীতিকবি, সুরকারের সঙ্গে কাজ করতে পারা যেকোনো শিল্পীর জন্যই অন্যরকম ভালো লাগার। শহীদ মাহমুদ জঙ্গীর কাব্যকথায় যে নান্দনিকতা আর পিলু খানের সুরে যে মেলোডি ছোঁয়া আছে, তা সহজেই হৃদয় স্পর্শ করে। ‘ভালোবাসি হাসির বন্যা’ গানেও তা স্পষ্ট হয়ে উঠেছে। গানটি দীর্ঘদিন শ্রোতা মনে অনুরণন তুলে যাবে বলে আমার বিশ্বাস।’

পিলু খানের কথায়, এলিটা ভার্সেটাইল একজন কণ্ঠশিল্পী। গান নিয়ে নিরীক্ষা চালিয়ে যেতেও আগ্রহী। নিজস্বতা ধরে রেখে এ আয়োজনে নিজেকে নতুন ভাবে তুলে ধরার চেষ্টা ছিল; যার সুবাদে ‘ভালোবাসি হাসির বন্যা’ গানে শ্রোতারা এলিটাকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments