বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। আজ ঈদ পরবর্তী দ্বিতীয়  কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও লেনদেন।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৪ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯.৭১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৪.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ২৭২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৯৯৩.১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৪৪২.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯২টির, কমেছিল ৬২টির এবং অপরিবর্তিত ছিল ১০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬৭২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ২৯ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৩ শতাংশ বা ৬৪.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১৮৬.৬৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৫০ শতাংশ বা ৩৭.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৮৫.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ২ লাখ ৬ হাজার ৩১৮ টাকা। গত কার্যদিবসের  তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে  ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments