সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারের জন্য আসন্ন বাজেটে সিএসই’র ৫ প্রস্তাব
spot_img
spot_img

পুঁজিবাজারের জন্য আসন্ন বাজেটে সিএসই’র ৫ প্রস্তাব

 

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আসন্ন জাতীয় বাজেটে পুঁজিবাজারের জন্য ৫ প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম নিন্মোক্ত বিষয়গুলোর ব্যাপারে প্রত্যাশা করেছেন।

০১। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদ্যমান করহার ২৫% থেকে কমিয়ে ২০% করা। তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যকার করহারের পার্থক্য বেশি হলে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে যা পুঁজিবাজারকে সমৃদ্ধ করবে এবং স্বচ্ছ করপোরেট রিপোর্টিংয়ের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

০২। নতুন তালিকাভুক্ত কোম্পানিসমূহের জন্য কর রেয়াতের সময়সীমা বৃদ্ধিকরণ:

ন্যূনতম ২০% শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করলে আয়কর রেয়াত লাভের বিদ্যমান সুযোগ শর্ত সাপেক্ষে নিন্মোক্তভাবে তিন বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।

 

৩। SME কোম্পানী সমূহরে জন্য নতুন কর হার নির্ধারণ: 
পুঁজিবাজারে তালিকাভুক্তি উৎসাহিত করার লক্ষ্যে SME কোম্পানীসমূহরে জন্য তালিকাভুক্ত হওয়ার বছর থেকে ৫ বছরের জন্য ১০% হারে কর নির্ধারণ করা যেতে পারে।

৪।ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা বৃদ্ধিকরণ:

করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা থেকে ২,০০,০০০ টাকা নির্ধারণ করা যেতে পারে।

৫। তালিকাভুক্ত/অতালিকাভুক্ত বন্ডের সুদ আয়ের উপর কর অব্যাহতি:

বর্তমানে শুধুমাত্র জিরো কূপন বন্ড থেকে প্রাপ্ত আয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যাতিরেকে করমুক্ত। দেশের অর্থনীতির আকার এবং ব্যাংকিং খাতের অস্থিরতার প্রেক্ষিতে একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করা অতি জরুরি। এই পদক্ষেপ পুঁজিবাজারের পাশাপাশি আর্থিক খাতেও শৃঙ্খলা আনয়ন করতে পারে। সে কারণে নতুনভাবে একটি বন্ড মার্কেট তৈরি করার লক্ষ্যে সকল প্রকার বন্ড থেকে প্রাপ্ত আয়কে করমুক্ত করা প্রয়োজন এবং জিরো কূপন বন্ড থেকে প্রাপ্ত আয়ের করমুক্ত সুবিধা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল করদাতাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

 

ডেইলি শেয়ারবাজার ডটক/মাজ./নি

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments