শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারের জন্য মুভমেন্ট পাস দিয়েছে বিএসইসি
spot_img
spot_img

পুঁজিবাজারের জন্য মুভমেন্ট পাস দিয়েছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। তবে কঠোর লকডাউনেও খোলা থাকছে পুঁজিবাজার। কিন্তু লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে পুঁজিবাজার খোলা রাখার বিষয়টি উল্লেখ না থাকায় স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজসহ স্টেকহোল্ডারদের অনেকেই পুলিশি হয়রানির আশংকা করছেন। এমন অবস্থায় তাদের চলাচলকে সহজ করতে এক ধরনের ‘মুভমেন্ট পাস’ ইস্যু করেছে বিএসইসি। এই পাস দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারিরা লকডাউনকালীন সময়ে চলাফেরা করতে পারবেন।

এই বিএসইসির ইস্যু করা প্রত্যায়নপত্রকে মুভমেন্ট পাস হিসেবে বিবেচনা করে সহায়তা করার জন্য বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সাথে আলোচনা করেছেন। আইজিপি এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঠিক মুভমেন্ট পাস বলতে যায় বুঝায় তা ইস্যু করা হয়নি। কারণ বিএসইসির এই ধরনের পাস ইস্যু করার সুযোগ নেই। আমরা এক ধরনের প্রত্যায়নপত্র ইস্যু করেছি, যা থেকে বুঝতে পারা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি পুঁজিবাজারের জরুরি কাজের সাথে যুক্ত। তবে সব কর্মকর্তার জন্য এটি ইস্যু করা হয়নি। যারা লেনদেন পরিচালনার জন্য অত্যাবশ্যক, শুধু তাদের জন্যই এটি ইস্যু করা হয়েছে।

তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারহাউজগুলোকে সীমিত জনবল দিয়ে অফিস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে টেলিফোন, ইমেইল ইত্যাদির মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার আদেশ গ্রহণ করতে বলা হয়েছে। বিনিয়োগকারীরা কোনোভাবেই স্বশরীরের ব্রোকারহাউজে উপস্থিত হয়ে লেনদেন করতে পারবেন না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments