ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারের টাকা নিয়ে পালানোর দিন শেষ। বাংলাদেশের পুঁজিবাজার অনেক উন্নয়নের সাথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে অনেক পুনর্গঠন করা হচ্ছে। এরই মধ্যে কিছু দুষ্ট লোক আছে যারা দুর্নীতি করে আইনের ফাঁকফোকর ব্যবহার করে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। তারা যেন আর কখনো দুর্নীতি করে আইনের ফাঁকফোকর ব্যবহার করে বেরিয়ে যেতে না পারে সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও আগামী দিনের জন্য করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজার থেকে অনিয়ম এবং বিভিন্ন কারসাজী দূর করতে ডিএসই’র তথ্য-প্রযুক্তি বিভাগে সংস্কার জরুরি। ডিএসইর ওয়েবসাইট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিলো তার জন্য গঠিত তদন্ত কমিটি রিপোর্ট চূড়ান্ত করেছে। শিগগিরই তারাআমাদের কাছে এই রিপোর্ট জমা দেবেন। রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বলবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেইন এবং মিউচ্যুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাসান ইমান।
সূচনা বক্তব্য রাখেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।
অনুষ্ঠানে আরো উপস্থি রয়েছেন বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন, ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের সভাপতি শরীফ আতাউর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments