মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপুঁজিবাজারের বেহাল দশা: পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারের বেহাল দশা: পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ মে, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৮.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৭ শতাংশ বা ৪১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৮.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০২৪.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২৪.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ২৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২১.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৬০২ টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৯৮৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ০৩৩.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭৪১.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৮ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয় ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৬৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৪৯৮ টি শেয়ার ১ লাখ ৭ হাজার ৪৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৮২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৭ শতাংশ বা ৪৯.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৬৪.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১১ লাখ ৬৭ হাজার ১২০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments